শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

গুলশান-বনানীতে তুলকালামের পরদিনই অটোরিকশা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রাজধানী ঢাকার গুলশান-বনানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল প্রশ্নে তুলকালামের পরদিনই ফের ওই রাস্তায় ফিরেছে যান্ত্রিক রিকশা। ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর গুলশান সোসাইটি ব্যাটারিচালিত রিকশাচালকদের ব্যাপারে কিছুটা নমনীয়। এ সুযোগে কূটনৈতিকপাড়া গুলশান-বনানীতে ফের বিশৃঙ্খলভাবে চলছে ব্যাটারিচালিত রিকশা। অভিজাত এই এলাকায় গতকাল মঙ্গলবারও উল্টোপথে অটোরিকশা চলেছে।

এর মাত্র একদিন আগে সোমবার গুলশান সোসাইটির সংশ্লিষ্টদের সঙ্গে সংঘাতে জড়ান ব্যাটারিচালিত রিকশাচালকরা। প্যাডেলচালিত রিকশাচালক, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আর সোসাইটির কমিউনিটি পুলিশকে মারধর করেন তারা।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ২০১৬ সালে গুলশান-বনানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তায় ওই এলাকায় গণপরিবহনের সঙ্গে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে ওই এলাকায় ‘ঢাকা চাকা’ নামের বাস চালু হয়। পাশাপাশি গুলশান-বনানী সোসাইটি অনুমোদিত সিটি করপোরেশনের দেয়া নির্দিষ্ট রঙ ও পোশাকে রিকশাও চালু করে। এর বাইরে এলাকাটিতে আর কোনো গণপরিবহন বা রিকশা চলাচল করতে পারত না।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকার সব এলাকায় প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বেড়ে যায়। অন্য এলাকার মতো গুলশান-বনানীতেও এই রিকশার চলাচল বাড়ে। এতে যানজটের পাশাপাশি নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এলাকাবাসীর দাবির মুখে গুলশান সোসাইটি, পুলিশ এবং সিটি করপোরেশনের যৌথ সিদ্ধান্তে শনিবার থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়।

সোমবার বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভের নামে পুলিশবক্সে হামলা এবং প্যাডেলচালিত রিকশার চালক, মোটরসাইকেল চালক-আরোহী, সোসাইটির কমিউনিটি পুলিশ ও পথচারীকে মারধর করেন। বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে।

গতকাল নতুনবাজার, গুলশান-২, হাতিরঝিল ও বনানী এলাকায় দেখা যায়, প্রধান সড়কেও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। গুলশান-২ এলাকায় উল্টো পথে চলে অটোরিকশা।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, ‘গত তিন দিন ব্যাটারিচালিত রিকশা সড়কে কিছুটা কম ছিল। সোমবার তাণ্ডবের পরে আজ আবার উল্টো পথেও চলছে অটোরিকশা।’

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘আমরা এখন আর কোনো সংঘাতে যেতে চাচ্ছি না। সম্মিলিতভাবে সবাইকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
ট্রাফিক পুলিশের গুলশান জোনের ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা যেন প্রধান সড়কে রিকশা না চালায়।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD