শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

গাজী টিভির নিউজ রুম এডিটরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, গাজী টিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু ও মেহেদী হাসান জিকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগন গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় সন্ত্রাসী শামসুল গাজী, আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ ও খালিদসহ ১০/১২ জন হামলা চালায়।

 

হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কিরণ মোস্তফার ভাই কামরুজ্জামান জানান, হামলাকারী শামসুল গাজী, আলমগীর ও ইকরামুল সংখ্যালঘু সম্প্রদায় ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করেন সাংবাদিক কিরণ মোস্তফা। মামলা করার জের ধরে তার উপর হামলা করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, হামলার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দিলে পুলিশ দ্রæত ব্যবস্থা গ্রহন করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD