গাজীপুর থেকে হাবিবুর রহমান : শুক্রবার সকালে র্যাব-১ সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে । র্যাবের -১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন অভিযানে নেতৃত্ব দেন ।
আটককৃতরা হলো শাহীন হোসেন (২৩), আব্দুল রাজ্জাক মধু(২৮) ও জামির আলী ফকির (৩২) । তাদের বাড়ি গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ।