র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা মহানগরীর শিমুলতলী এলাকার চাঞ্চল্যকর ওমর ফারুক রাব্বি(২৬) বাবু হত্যা মামলার পলাতক দুই আসামীকে আটক করেছে ।
আটককৃতরা হলো মোঃ আঃ রাজ্জাক ভাঙ্গারী (৩৫) ও মনির হোসেন বাবু(৩৬) ।
আজ মঙ্গলবার ( ২৬ মে) দুপুরে র্যাব-১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ।
জানা যায়, ঈদুল ফিতর এর দিন সকাল অনুমান ১০টার দিকে ভিকটিম ওমর ফারুক রাব্বি(২৬) কে তার বাড়ি থেকে ডেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর স্বপ্ননীড় প্রজেক্ট এলাকায় নিয়ে আসার পর ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।ওই ঘটনায় মামলায় তাদের আটক করা হয়।