হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক শওকতের উপর হামলার ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের উস্কানি ছিলো বলে অভিযোগ রয়েছে । ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার গাজীপুর পুলিশ সুপার বরাবর এ মর্মে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক শওকত হোসেন ।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মিয়া লোকজনসহ মুক্তবলাকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক শেখ শওকত হোসাইনের উপর হামলা চালায় ।
শওকত গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তবলাকা‘র ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ।
দুপুর ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাথাচুড়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক শওকত এ হামলার শিকার হন ।
ইউপি সদস্য হামলাকারী ইব্রাহিম এলাকায় বনের জমি দখল, নারী নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত । তার ( ইব্রাহিম) অপকর্মের সংবাদ জানতে ওই এলাকায় গেলে একপর্যায়ে শওকত হামলার শিকার হন । হামলায় আহত সাংবাদিক শওকতকে স্থানীয় আবুল মার্কেটে ২টা থেকে ৫টা নাগাদ আটকে রাখে । এ ঘটনা অবহিত হয়েও তা আমলে নেননি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আলমগীর হোসেন । বরং ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলার ঘটনার উস্কানি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয় ।