হাবিবুর রহমান, গাজীপুর : গাজীপুরে বৃহস্পতিবার বিন¤্র শ্রদ্ধায় পালিত হলো বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস । এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলা পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, জেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ,ব্রি, বারি পৃথকভাবে কালোব্যাজ ধারণ, র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করে ।
সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার সামসুন্নাহার, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ।
দুপুরে মহানগর আওয়ামী লীগ শহরে দলীয় অফিস সামনে গণভোজের আয়োজন করে ।
কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর , কালিগন্জ উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয় ।