শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরে লবনদহের বুকে বিষবাষ্পের বিষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
লবনদহ নদী

গাজীপুর থেকে হাবিবুর রহমান : লবনদহের বুকে বইছে কালো পানি । মেঘের মতো রং। এ পানি বিষ ছড়াচ্ছে । বিষবাষ্পের এ পানি বুকে ধারণ করলেও লবনদহের মৃত্যুশষ্যা থেকে বাঁচাতে কেউ এগুচ্ছে না । নেয়া হচ্ছেনা কার্যকর উদ্যোগ।
লবনদহ গাজীপুর সদরের পিরুজালি , বিশিয়া , ডগরী ঘেষা এ নদীর ভরা যৌবন ছিলো একসময় , ছিলো অতীত । নদীটির বুক চিরে বয়ে চলতো নৌকা । সর্বদা এ নদীর জলে খেলা করতো মাছ । এ কেবলই স্মৃতি । পনের ষোল বছর আগেও নদীতে আয়োজন হতো নৌকা বাইচ । আজ এ নদীর পাড় ঘেষে আয়োজন হয় ঘোড়দৌড়ের মহোৎসব । শিল্পএলাকা গাজীপুরের মনিপুরে প্রতিষ্ঠিত অর্ধশত ডাইং ও গার্মেন্টস কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে লবনদহ । দুর থেকে আনা ময়লা , আবর্জনা ফেলে লবনদহকে ভরাট করা হচ্ছে ।
এ অভিযোগ করলেন পিরুজালী গ্রামের শওকত, মোবারক হোসেন সহ অনেকে ।তারা আরো জানান , লবনদহের টলমলে জলে এলাকার লোক গোসল করতেন । এ নদীর কতক অংশ স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়ে চাষাবাদও করছে । ফলে তা সরু হচ্ছে দিন দিন আর বিপন্ন হওয়ার পথে লবনদহ। বিপন্নপ্রায় এ নদীর ধারে নানান অনুষ্ঠানে অংশ নিলেও নদীর করুণাবস্থা দেখেননা কোনো জনপ্রতিনিধি। এ নদী বাচাঁতে শীঘ্রই আন্দোলনে যাবে এলাকাবাসী, জানান পাশ্ববর্তী পিরুজালী ও পূর্ব ডগরী গ্রামের আনোয়ার, মনির, মফিসহ অনেকে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD