হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : র্যাব-১ সদস্যরা গাজীপুর সদর থানাধীন ভাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে ২৮ আগষ্ট রাতে আটক করেছে ।
আটককৃতরা হলো, আলমগীর হোসেন (৩৩), আবু সাইদ হোসেন(২২), আব্দুল কাদের(৪৮) ও আদনান ইসলাম(২৫)।
এসময় আটককৃতদের নিকট থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।