শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

গাজীপুরে মুক্তিপণ না দেয়ায় ৬ বছরের শিশুকে হত্যা

হাবিবুর রহমান, গাজীপুর (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২০
শারমিন সুলতানা (৬ )।ফাইল-ছবি

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় অপহরণের পর ৩ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় এক শিশুকে হত্যা হয় হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ওই শিশু গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন সুলতানা (৬ )।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় আবুল কালামের বাড়িতে পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো জাহাঙ্গীর আলম। সেখানে তিনি একটি খাবার হোটেলের ব্যবসা করতেন। শনিবার সকালে তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া মাহবুব (২৭) ও রাব্বি (২০) অপহরণ করে শারমিন সুলতানাকে। পরে তাদের ভাড়া বাসায় আটকে রাখে। এক পর্যায়ে শারমিনের পিতা জাহাঙ্গীর আলমের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যদিকে শারমিনকে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে। এসময় মাহাবুব ও রাব্বির ভাড়া বাসার কক্ষের টয়লেটে শারমিনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম জানান নিহত শিশু শারমিন সুলতানার পিতার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে শারমিনকে হত্যা করা হয়। মরদেহ অপহরণকারীদের ভাড়া বাসার টয়লেটে লুকিয়ে রাখে। এ ঘটনায় মাহবুব ও রাব্বি নামের দুই যুবককে আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD