হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : র্যাব-১এর পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল ১ সেপ্টেম্বর ভাওয়াল ন্যাশনাল পার্ক এলাকা থেকে মাদক বিক্রেতা তাপস চন্দ্র বর্মণ(২৪) কে আটক করে ।তার বাড়ি পার্ক এলাকার নিকটবর্তী কুমারখাদা গ্রামে ।
ভ্রামমান আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের ন্যাশনাল পার্ক বন বিভাগের জঙ্গলের মধ্যে সু-কৌশলে দেশীয় তৈরী চোলাইমদ তৈরী সংরক্ষন ও বিক্রয় করে আসতেছিল।
ওই এলাকা থেকে র্যাব সদস্যরা বিপুল পরিমান চোলাইমদ উদ্ধার করে ।