হাবিবুর রহমান, গাজীপুর থেকে : র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ২০ কথিত প্রতারককে আটক করেছে ।
লাইফওয়ে বাংলাদেশ লিঃ এর নামে আটক প্রতারক চক্র প্রতারণা করে আসছিলো বলে জানা গেছে।
লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করে । আটককৃতরা হলো মিজানুর রহমান(৩০), মামুনুর রশিদ(৩০), জাহাংগীর আলম(২৫), হুমায়ুন কবির(২৮), আশরাফুল আলম(২৯), তৈয়াবুর রহমান(২৫), মাসদিদ(২১), সোহেল রানা(১৯), আতাউর রহমান(১৯), মেসবাউল হক(২০), মোস্তাকিম(২৫), আব্দুল্লাহ আল সুমন(২২), রজব আলী(২৩), শাহাদত হোসেন(১৯), পিয়ারুল ইসলাম(২৫), কাউসার আলী(২৩), সাজিদুল ইসলাম(২২), কাউসার আলম(২০), কাউসার রহমান(২৪) ও আরিফ হোসেন(২৪) ।
আটককৃতরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে গোপন কক্ষে আটকে রেখে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।