হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রভাবশালীচক্র বনের জমি জবর দখল করে নির্মাণ করছে ঘরবাড়ি । সদর উপজেলার ভবানীপুর বিট এলাকায় এ জমি দখল হচ্ছে ।
সরেজমিন প্রতিবেদনকালে জানা যায়, ভবানীপুর গ্রামের মানিক মিয়া, হাফিজুর রহমানসহ কতিপয় লোক বনভুমির কতক অংশ রাতারাতি জবর দখলে নেয় । ভবানীপুর মৌজার এসএ ১৪২২ দাগের জমিতে তারা ওই জমি দখল করে । দখলকৃত জমিতে স্থাপন করছে খুটি, বেড়া ও ঘরবাড়ি।
ভবানীপুর বিট কর্মকর্তা মশিউর রহমান জানান, বনভুমি জবর দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।