শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

গাজীপুরে বনের জমি দখলকারীদের হামলা : আহত ৫

হাবিবুর রহমান, গাজীপুর (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

গাজীপুরে বনভুমি দখলকারীদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫ বনপ্রহরী গুরুতর আহত হয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সদরের ভাওয়াল গড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বনভুমি থেকে উচ্ছেদ করতে গেলে তারা হামলার শিকার হন ।

আহতরা হলেন জেলার ভাওয়াল রেঞ্জের আওতাধীন মনিপুর বিট অফিসের বিট অফিসার নুর মোহাম্মদ, ওই বিটের বনপ্রহরী শাজাহান মোবারক হোসেন, কামাল হোসেন, ও মোজাম্মেল হক । এদের মধ্যে গুরুতর আহত বিট কর্মকর্তা নুর মোহাম্মদ ও বনপ্রহরী কামাল হোসেনের অবস্থা আশংকাজনক।

বনভুমি দখলের খবর পেয়ে উচ্ছেদের জন্য নয়াপাড়ায় গেলে বনভুমি জবরদখলকারিরা বটি , দা দিয়ে তাদের কোপায় । হামলায় আহতদেরকে টেম্পুযোগে হাসপাতালে নেয়ার পথে হামলাকারিরা টেম্পুচালক কামরুল হাসানকেও বেদম প্রহার করে । হামলায় ওই এলাকার মহিলাসহ শতাধিক লোক অংশ নেয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান , ভাওয়ালগড় নয়াপাড়া গ্রামের আশরাফ মাঝি, তার ছেলে রেজাউল মিয়া বনের জমিতে ঘর নির্মান করে । তাদেরকে জমি থেকে উচ্ছেদ করতে গেলে ওই হামলার ঘটনা ঘটে ।

খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে যান । জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান হামলাকারিদের বিরুদ্ধে থানায় এজাহার করা হয়েছে । নেয়া হবে আইনগত ব্যবস্থা । হামলাকারিরা ওই ঘটনার পর এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে এলাকাবাসী জানায় ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD