শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে প্রতারণার অভিযোগে যুবক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে প্রতারনার অভিযোগে ইল্লাম শাহরিয়ার(৩৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা । ৮ অক্টোবর বিকেলে র‌্যাব-১এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর সদরের শিমুলতলী এলাকা তাকে আটক করে ।পোড়াবাড়ি ক্যাম্প কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন অভিযানে নেতৃত্ব দেন । এসময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

আটককৃত ইল্লাম শাহরিয়ারের নিকট থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির নামে আইডি কার্ড-০১ টি, এডিশনাল ডাইরেক্টর এর নামে আইডি কার্ড -০১ টি, ডেপুটি ডাইরেক্টর এর নামে কাগজের প্রিন্ট করা কার্ড-০২ পাতা , ডেপুটি সেক্রেটারির কার্ড-০১ পাতা, ডেপুটি ডাইরেক্টর এর নামে ভিজিটিং কার্ড-৫০০ টি,সত্যায়িত প্রজ্ঞাপন-০২ পাতা, প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিস আদেশ-০৪ পাতা, বিভিন্ন প্রকার ব্যক্তির নামে (এসএসএফ পরিচালক, সচিব, ব্রিটিশ হাইকমিশনার, বিভিন্ন ব্যাংকসহ বিভিন্ন অফিসের নামে)-১৫ টি সীল,প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামের ট্রাকসুট (শার্ট জলপাই রং-০১ টি, সাদাকালো-০১ টি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম ছোট/বড়-২০ টি, বাংলাদেশের মানচিত্র মনোগ্রাম-০৫ টি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম যুক্ত আইডি কার্ডের ফিতা-০২ টি, এসএসএফ এর মনোগ্রাম সহ ফিতা-০৩ টি, ডাচ-বাংলা ব্যাংকের চেক বই-০১ টি, সাউথইষ্ট ব্যাংকের চেক বই-০১ টি, সোনালী ব্যাংকের চেক বই-০১ টি, ট্রাস্ট ব্যাংকের চেক বই-০১ টি, নগদ ০৬ লক্ষ টাকা, ০২ টি মোবাইল ফোন, টয়োটা আলফার্ড সাদা রঙ্গের মাইক্রোবাস-০১ টি (যার নম্বর-ঢাকা মেট্টো-চ-১১-৯৫৯৫), পিএমও লিখা কালো ক্যাপ-০১ টি, জ্যাকেট বাদামী রং-০১টি,এসএসএফ এর জলপাই রং এর পোষাক-০১ টি,সিগন্যাল লাইট-০১ টি,ওয়াকিটকি সেট-০২ টি,লাইটার পিস্তল-০১ টি,খেলনা পিস্তল-০১ টি,এসএসএফ এর আইডি কার্ড-০১ টি, প্রধানমন্ত্রী কার্যালয়ের আইডি কার্ড-০১ টি ও ঢাকা মেট্টো-র-১০১২ লিখা ০১ টি গাড়ীর নেইম প্লেট ।
জানা যায় ইল্লাম শাহরিয়া পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। ওই পেশার আড়ালে আটককৃত ইল্লাম শাহরিয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানের পাশাপাশি তার ব্যবহৃত গাড়ী যার নম্বর-ঢাকা মেট্টো-চ ১১-৯৫৯৫, যাহাতে মননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন ষ্টিকার, মনোগ্রাম, ওয়াকি-টকি সেটসহ এসএসএফ এর ব্যবহৃত পোষাক ও ক্যাপ ব্যবহার করে আসিতেছিল।

র‌্যাব-১ সুত্রমতে, সে দীর্ঘদিন যাবৎ নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকতা ও কর্মচারীদেরসহ সাধারণ মানুষের নিকট হইতে চাকুরী, পদোন্নতি, বদলী, বিদেশে প্রেরণের কথা বলে প্রতারনার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD