হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : বৃহস্পতিবার গাজীপুরে চা বিক্রেতা কিশোর নুর ইসলাম হত্যা মামলার ছয় আসামিকে র্যাব-১ সদস্যরা গ্রেফতার করেছে । তারা হলো মোঃ রাসেল মিয়া (১৮), সৌরভ (২১), আশরাফুল ইসলাম (১৭), জোবায়ের (১৭), আমির হামজা (১৯)ও সুজন পাটোয়ারি (১৭) ।
হত্যাকারিরা কিশোর গ্যাং “ভাই- ব্রাদার “ গ্রুপের সদস্য বলে র্যাবের নিকট জানিয়েছে ।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি চাপাতি, ৩ টি চাকু উদ্ধার করা হয় এবং ০৫ টি মোবাইল ফোন ও নগদ ৮,০২০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ওই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তুই বলাকে কেন্দ্র করে আসামিরা গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের দীঘিরপাড় এলাকা ফকির আলমগীরের ছেলে চা বিক্রেতা নুর ইসলামকে কুপিয়ে হত্যা করে।