হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক শিশু ধর্ষণ মামলায় ধর্ষণকারী বিল্লাল ভুইয়া (৪৬) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে । ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন ।
দন্ডিত বিল্লালের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামে ।
গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকালের দিকে তৃতীয় শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে । পরে ওই ছাত্রীর মা শ্রীপুর থানায় মামলা করেন ।
পুলিশ সত্যতা পেয়ে আসামি বিল্লাল ভুইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় । অবশেষে প্রমাণ মেলায় আদালত মঙ্গলবার এ রায় দেয় ।
রায় প্রদানকালে দন্ডিত আসামি বিল্লাল ভুইয়া আ্দালতে হাজির ছিলো ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ফজলুল কাদের । আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট নুরুল আমিন ।