র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
১৯ এপ্রিল ভোর রাতে ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন অপর সদস্যদের নিয়ে এক অভিযানে তাদের গ্রেফতার করে । আটককৃতরা হলো রানা মিয়া (২৬) ও জালাল মিয়া (৩৫) । ওই সময় তাদের দেহ তল্লাশী করে ২৪ কেজি গাঁজা, এক টি পিকআপ ভ্যান, নগদ ৪০০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।