হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : রোববার(৬ অক্টোবর) বেলা তিনটার দিকে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা জেলার কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকা থেকে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে ।আটককৃতরা হলো পলাশ দেওয়ান(৩৪) ও মঞ্জুরুল ইসলাম(৩২) ।
ওই সময় তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫৬০ টাকা ও ২ টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। আটককৃতরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবত চোরাইপথে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছিলো।
র্যাব -১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন ওই অভিযানে নেতৃত্ব দেন ।