সপ্তাহ খানেক বন্ধ থাকার পর গাজীপুরে আবার শুরু হয়েছে পুলিশের সেবা কার্যক্রম। সোমবার এ তথ্য জানালেন পুলিশ কমিশনার মাহবুব আলম।
রোববারের মধ্যে থানায় উপস্থিত থেকে কাজে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী পুলিশ সদস্যরা কাজে যোগদান করেন। মাহবুব আলম জানান সব থানায় এখন জিডি গ্রহণ করা হচ্ছে ।নেয়া হচ্ছে মামলা।
প্রসঙ্গত সরকার পরিবর্তনের সাথে সাথে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে যা জনমনে দেখা দেয় চরম আতঙ্ক। এদিকে ওই সময়ে জেলার বিভিন্ন থানা আগুনে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অচল হয়ে পড়ে থানার সকল কার্যক্রম । জনমনেও ফিরে এসেছে স্বস্তি।