শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরে ডুয়েট অফিসার্স এসোসিয়েশন কমিটির শপথ গ্রহণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অফিস প্রধান ইঞ্জিনিয়ার মো. মামুনুর রহমান।
২৪ জানুয়ারি, ২০১৯ অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দীতায় ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামি দুই বছরের জন্য নির্বাচিত হয়।
নবনির্বাচিত এই ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে শপথ বাক্য গ্রহণ করেন সভাপতি পদে কম্পট্রোলার অফিসের ডেপুটি কম্পট্রোলার . নুর-এ-আলম এবং সাধারণ সম্পাদক পদে রেজিস্ট্রার অফিসের লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার মো.শামছুদ্দিন।
এছাড়া কমিটির অন্যান্যদের মধ্যে শপথ গ্রহণ করেন সহ-সভাপতি পদে সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুন আহম্মেদ খোয়াজ ও সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাসেম। যুগ্ম সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মোমিনুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার মো. শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সহকারী সেকশন অফিসার মো. নাজির মিয়া সরকার, ক্রীড়া সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মো. মাজেদুল ইসলাম, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মো. ফিরোজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সহকারী সেকশন অফিসার মো. শরিফুল ইসলাম, মহিলা সম্পাদক পদে সিনিয়র ইনস্টুমেন্ট ইঞ্জিনিয়ার নিহার আক্তার এবং নির্বাহী সদস্য পদে সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডেপুটি কম্পট্রোলার (অডিট) মো. আবু জাফর ও ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আওয়াল সিদ্দিকী।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, গনিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা, ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD