র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা মহানগরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে ডাকাতদলের এক সদস্যকে আটক করে ।
১ মে দুপুর ১২টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্টো-ন-১৮-৬৫৪৩) থেকে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে । আটককৃত ডাকাতের নাম মোঃ মিন্টু মিয়া (৩০) । সে গাজীপুর সিটির দেওড়া এলাকার মান্নান মিয়ার ছেলে ।
গাজীপুর সালনা বাজার এলাকা হতে ৫ জনের ডাকাতদল ওই ট্রাকে যাত্রী সেজে উঠে। ন্যাশনাল পার্ক এলাকায় আসলেই র্যাব সদস্যরা ট্রাকটির গতিরোধ করে। এ সময় ডাকাতদলের ৪ জন পালিয়ে গেলেও আটক হয় ডাকাত মিন্টু মিয়া । তার নিকট থেকে ১ টি ষ্টীলের চাপাতি উদ্ধার করা হয়।র্যাব-১ সুত্রে এ তথ্য জানা যায়।