হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরে এক অভিযানে অবৈধ গ্যাস পাইপ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ পন্থায় গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা আদায় করে মোবাইল কোর্ট ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
মঙ্গলবার( ৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা নাগাদ মহানগরের চাপুলিয়া, ও গাজীপুরা এলাকায় ওই অভিযান পরিচালিত হয় ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্টিবিউশন লিমিেিটডের গাজীপুর জোনাল অফিস ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব এ তথ্য জানিয়ে বলেন , অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে চাপুলিয়া গ্রামের মেসের আলী (৫৫) কে ৬ মাসের জেল ও মো. আফজাল হোসেন(৩০)কে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন । এ সময় আলামত হিসাবে ১৫টি চুলা জব্দ করা হয়।
এসব এলাকায় অবৈধভাবে স্থাপিত ১১০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয় । ফলে প্রায় ২৫০ টি বাড়ির ৭০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। কোর্ট পরিচালনার খবর পেয়ে অন্যান্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন তিতাসের প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. সাবিনুর রহমানসহ তিতাসের টেকনিক্যাল টিম সদস্যরা।