তিতাস গ্যাস কর্তৃপক্ষ (জোবিঅ-জয়দেবপুর) এর উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এর নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
১৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল কোর্ট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারো পাড়া, কেওয়া দক্ষিণ খন্ড, শ্রীপুর এলাকায় ৩টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ৮০০ মিটার পাইপ লাইন অপসারণ করে ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ১,০০০ বাড়ীর ৩,০০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে অন্যান্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে তিতাস প্রকৌশলী মো. এরশাদ মাহমুদ, ব্যবস্থাপক, আবদুুল্লাহ হাসান আল মামুন, আলীম রাসেল, আব্দুল আলীম রাসেল সহ টেকনিক্যাল টিম সদস্যরা উপস্থিত ছিলেন।