হাবিবুর রহমান গাজীপুর প্রতিনিধি : ৩০ আগষ্ট র্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরের বাজারে অভিযান পরিচালনা করে অপহৃত মাহবুবুর রহমান(২৫)কে উদ্ধার করে।
৩০ আগষ্ট সকালে সে কালিগঞ্জ থেকে অপহৃত হয়। তার বড় ভাই মোঃ লোকমান হোসেন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওইদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
অপহৃত মাহবুবকে অপহরণ করে গাজীপুর এলাকায় নিয়ে আসে অপহরনকারীরা। গাজীপুরে অজ্ঞাতনামা ঠিকানায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ভীতি প্রদর্শণ করে। অপহরণের পর ৩০ আগষ্ট আসামীরা ভিকটিমকে তার মোবাইল ফোন দিয়ে বড় ভাইয়ের কাছে অপহরণের কথা জানাইতে বলে এবং মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিকটিমকে হত্যা করবে বলে জানায়।