শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

গাজীপুরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ   উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পূর্বাচল সড়কে নীমতলা মাথৈল গ্রামের কয়েকশ মানুষ এ মানববন্ধন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন জানান, কালীগঞ্জ উপজেলার  মঠবাড়ী মৌজায়  ৪০০/২০০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে অধিগ্রহণকৃত ভূমির বর্তমান  বাজার মূল্য অনুযায়ী পাওয়ার দাবীতে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন। অধিগ্রহণকৃত জমির মালিকগন এবং এলাকাবাসী বর্তমান বাজার মূল্য ১২/১৫ গুন বেশিতে ক্রয় বিক্রয় করলেও বিগত ২০১৭-১৮ সালের সরকার কর্তৃক নির্ধারিত ভূমির গড় মূল্য অনুযায়ী ভূমি অধিহগ্রহণ করতে চাচ্ছে। এ কারনে  এলাকাবাসী সুপ্রীম কোর্টে রীট মোকদ্দমা নং ৮১২৬/২২ দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্ট চলতি বছরের ৬ জুলাই গাজীপুর জেলা প্রশাসককে ওই ভূমি মালিকগণের দাবি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন। ‘ জেলা প্রশাসকের পক্ষ হতে কোন ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। তাই ভূমি মালিকগন তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীরসহ সংশ্লিষ্ট দপ্তরকে আকুল আবেদন করে মঠবাড়ী মৌজায় অসহায় মানুষের কথা বিবেচনা করে অধিগ্রহণকৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রদান করার ব অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবদুল আলিম, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ থানার মঠবাড়ি মৌজায় পূর্বাচলের ৪০০/২৩০ কেভি, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণ করা হয়। ওই জমির  বর্তমান মূল্য অনেক বেশি থাকলেও সে অনুযায়ী জমির মূল্য তারা পাচ্ছেন না। এ ব্যাপারে  হাইকোর্টের আদেশ  ভূমি মালিক গনের পক্ষে থাকলেও ন্যায্য মূল্য পাওয়া  থেকে বঞ্চিত  তারা। তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েও সমাধান পাননি। তাই ভুমিকা মালিকদেরকে আন্দোলনে নামতে হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD