হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ২৮ সেপ্টেম্বর রাতে র্যাব-১ সদস্যরা মহানগরের বাসন এলাকায় মহাসড়ক থেকে পিকআপ ও ফেন্সিডিলসহ মাদকচক্রের দুই সদস্যকে আটক করে ।
আটককৃতরা হলো চাপাইনবাবগন্জের শিবগন্জ উপজেলার খালেক মিয়া(৩২) ও মনিরুল ইসলাম (২৮) । আটককৃতরা তাদের নিজ জেলা থেকে পিকআপযোগে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল । এদের মধ্যে মধ্যে খালেক ওই পিকআপের চালক ও মনিরুল ছিলো পিকআপের হেল্পার।
পিকআপ তল্লাশী করে এক তেলের ড্রামের ভিতর হতে ৮৯৬ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ফোন উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই পিকআপটি জব্দ করা হয়।
র্যাব-১ সুত্রে জানা যায়,আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে। পরবর্তীতে ফেন্সিডিল চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তারা মাদকের চালানটি তেলের ড্রামের ভিতরে মোটা পাইপের মধ্যে বিশেষ কৌশলে ফেন্সিডিল ভর্তি করে নিয়ে আসছিল।