শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
র‌্যাবের মাদক বিরোধী অভিযানে আটক কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিল­ুর রহমান

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে সক্রিয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিল­ুর রহমান গাইবান্ধা সদরের সাহার বাজার এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

চলমান মাদক বিরোধী অভিযানে র‌্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে আজ বাংলা নববর্ষের পহেলা বৈশাখের সন্ধ্যায় গাইবান্ধা জেলার সদর উপজেলার সাহার বাজারে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জি­লুর রহমান(২৪) কে গ্রেফতার পুর্বক তার নিকট থেকে নিষিদ্ধ ইয়াবা ৯৩ পিস ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও আক্রমনের জন্য সাদুল্যাপুর থানার জিআর মামলা নং ৩৩৩/১৮, ধারা ১৮৬/৩৩২/৩৩৩/৩৬৩/১১৪/৩৪ পেনাল কোড কোর্টে বিচারাধীন আছে।

দীর্ঘ দিনের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিল­ুর রহমান(২৪) সাদুল্যাপুর উপজেলার তরফবাজিত গ্রামের রাজা মিয়ার ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

এ খবর নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তি প্রেরন করেছেন র‌্যাব-১৩,সিপিসি-৩,গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাঃ হাবিবুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD