শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাইবান্ধায় ইলিশ সম্পদ সংরক্ষণ আইনে ৭ জেলের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধা সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ ২৮ অক্টোবর সোমবার ব্রহ্মপুত্রের কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ইলিশ মাছ শিকারের দায়ে ৭ জনকে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ হাতেনাতে আটক করা হয়। আটক ৭ জনের মধ্যে মোল্লারচরের আশরাফ আলী, কামারজানীর আনোয়ার হোসেন, এরশাদুল মিয়া, কঞ্চিপাড়ার আল আমিন, এরেন্ডাবাড়ীর সোহেল রানাকে ৩দিন করে কারাদন্ড ও কামারজানীর এমদাদুল হককে ৩ হাজার এবং আসাদুল হককে একহাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৫কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার (বালক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, নৌ-পুলিশের সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD