শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গরু চুরির অপরাধে স্কুলছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে মধ্যযুগীয় কায়দায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে গরু চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারী রোববার রাতে সুন্দরগঞ্জ থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবারে এই নির্যাতনের ঘটনা ঘটে। এব্যাপারে পুলিশ রানা মিয়া ও আব্বাস মিয়া নামে দুজনকে গেফতার করেছে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম রফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সুন্দরগঞ্জ থানা সূত্র জানায়, উপজেলার দহবন্দ ইউনিয়নেরর ধুমাইটারী গ্রামের রাজা মিয়ার গোয়াল ঘর থেকে এক গরুচুরি হয়। গরুচোর সন্দেহে পাশের বাড়ির রফিকুলকে ওই রাতেই ধরে নিয়ে যায় একই গ্রামের ফজলু, ইয়াজুল ও নাজমুল। তারপর তাকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। পরদিন শনিবার সকাল ৯টায় রফিকুলকে স্থানীয় আফসার প্রামাণিকের বাড়িতে নিয়ে যায় তারা। এরপর হাত-পা বেঁধে তার উপর অমানবিক নির্যাতন চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুলের উপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, এঘটনায় রফিকুলের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD