শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ডাকাত সর্দার রিপনসহ তিনজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাকাত দলের সর্দার রিপন ও তাঁর দুই সহযোগী নয়ন ও পিয়াস।

র‍্যাব ডিজি বলেন, দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‍্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এর অংশ হিসেবে গত সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাত দলের (নয়ন-পিয়াস-রিপন) হামলার ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। একই ঘটনায় আজ ঢাকা ও গাজীপুর থেকে প্রধান ডাকাত রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুরকে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা একটি পিস্তল পুলিশের হারানো অস্ত্র ছিল, যা শনাক্ত এড়াতে পরিবর্তন করা হয়েছিল।

এ ছাড়া ১৭ আগস্ট মো. সাইদুল ইসলাম ওরফে স্বপনকে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে উদ্ধার করা লুণ্ঠিত অস্ত্রের সংখ্যা ৩২৩টি (পুলিশের ২৩১টি ও র‍্যাবের ৯৩টি), ১৯ হাজার ৩০৪ রাউন্ড গোলাবারুদ ও ১৫০টি ম্যাগাজিন। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপদ পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‍্যাব।

ডিজি বলেন, ‘নির্বাচনের দিন ঘনিয়ে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সভার মাধ্যমে দায়িত্ব বিন্যাস ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় আমাদের সদস্যদের আইনশৃঙ্খলা বিষয়ে ইন-হাউস প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।’

র‍্যাব ডিজি শহিদুর রহমান আশ্বাস দিয়েছেন, আইনশৃঙ্খলা, মানবাধিকার রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে র‍্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম চালাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD