শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

খুলনায় ভেজাল বিরোধী অভিযান:দু’টি হোটেলকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০১৯
খুলনা নগরীর অভিজাত হোটেল ক্যাসল সালাম ও টাইগার গার্ডেনকে লাখ টাকা জরিমানা

রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধি:গতকাল বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর দু’টি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হোটেল ক্যাসল সালাম এর মালিক মোঃ আজম মালিক, পিতা-মৃত মালিক সাহাবুদ্দিন, সাং-রয়েল মোড়, থানা-সদর, কেএমপি, খুলনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করে নির্ধারিত বিধি-নিষেধ অমান্য করে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হোটেলের কিচেনে পচা-বাসি খাবার পাওয়া যায়, দীর্ঘদিন ধরে ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করা হয়।

কিচেনের পরিবেশ অস্বাস্থ্যকর ও কর্মীদের স্যানিটেশন সমস্যা ধরা পড়ে। পরে শিববাড়ি মোড়স্থ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালানো হয়। কিচেনে পচা সবজি, ডিপ ফ্রিজে বাসি খাবার, পুরাতন ছোলাসহ নানা অভিযোগে হোটেল মালিক কাজী ইউনুস, পিতা-মৃত কাজী সিদ্দিক হোসেন, সাং-কেডিএ এভিনিউ, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাকে একই অপরাধে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। সর্বমোট দু’টি প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করা হয়। যা খুলনা জেলার মোবাইল কোর্ট মামলা নম্বর যথাক্রমে-২২ ও ২৩/১৯ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD