শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

খুলনায় ঠিকাদার হত্যা :নেত্রীসহ গ্রেফতার পাঁচ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি :খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঠিকাদার মিজানুর রহমান বালা (৫০) হত্যাকাণ্ডের মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী সারা রহমান বাদী হয়ে খুলনা থানায় এই মামলা করেন। মামলায় নিহতের ছোট ভাই সাবেক যুবলীগ নেতা এসএম মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপুসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলার সত্যতা স্বীকার করেছেন।

নিহতের বড় ভাই আব্দুর রশীদ জানান, মামলায় বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু, সজিব হাসান সাথী, মোস্তফা হোসেন সোনা, ফয়সাল ও মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, বুধবার রাত পৌনে ১০টার দিকে বাগমারায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বালা নিহত হয়। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী। একই সাথে তিনি ছোট ভাই বুরুজের ঠিকাদারী প্রতিষ্ঠান দেখাশুনা করতেন।

নিহতের স্ত্রী সারা রহমান অভিযোগ করেন, তার দেবর এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর তার স্বামী ঠিকাদারি ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পারিবারিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD