শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

খুলনার কয়রা ইউপি চেয়ারম্যান বিজয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

খুলনার কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার সরদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ করেছেন পরিষদের ৬ জন মেম্বর ও ৭ জন গ্রাম পুলিশ।

গত ২১ নভেম্বর খুলনা জেলা প্রশাসক বরাবর ৭ জন গ্রাম পুলিশ লিখিত অভিযোগ করে জানান ইউপি চেয়ারম্যান বিজয় কুমার আমাদেরকে অনৈতিক কাজে ব্যবহার করছেন। গত ৩ নভেম্বর ১৭৬ জন বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণে ৩শ টাকা করে আমাদের দিয়ে আদায় করিয়েছেন।

চেয়ারম্যানের সমর্থিত কোন লোকজন সন্ত্রাসী ও মাদকসেবী হলে প্রশাসনের নিকট তথ্য না দিতে আমাদের ওপর নির্দেশ দেন। তার অনিয়ম, দুর্নীতির বিষয়ে সহযোগিতা করতে গ্রাম পুলিশরা অপারগতা প্রকাশ করলে তিনি আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন শুরু করেন।

এদিকে গত ১১ নভেম্বর মহেশ্বরীপুর ইউপির ৬ জন মেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরবার লিখিত অভিযোগ করে জানান, ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপির ২০ লাখ টাকার পানির ট্যাংকি বিতরনে চেয়ারম্যান মেম্বরদের না জানিয়ে গোপনে সভা করে বরাদ্দ দিয়েছেন। পুরুষ মেম্বরদের অনুকুলে বিতরনের জন্য মাত্র ৪টি ও মহিলা মেম্বরদের ৩টি করে পানির ট্যাংক দেয়া হয়েছে বলে ইউপি সচিবের মাধ্যমে মেম্বররা অবহিত হন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার বলেন, তার নামে আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গতকাল উপজেলা নির্বাহী অফিসার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে আসেন।

এ সময় মেম্বর ও চৌকিদারদের বিভিন্ন অনিয়ম, অনৈতিক সুবিধা গ্রহন, মেম্বর অচিন্ত্য কুমারের অর্থ আত্মসাতের বিষয়টি পৃথক পৃথক ভাবে ইউএনওকে জানানো হয়েছে। তবে বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বানোয়াট বলে ইউপি চেয়ারম্যান বিজয় কুমার জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD