শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

খুনের ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনায় ভাংচুর লুটপাট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনায় যুবক খুনের ঘটনায় বাড়ি ঘরে হামলা ভাংচুরসহ লুটপাটে ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বাদেবহর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ কর্মী হারেস খুন হওয়ায় উত্তেজিত গ্রামবাসী এমন হামলার ঘটনা ঘটায় বলে দাবী নিহতের পরিবার। তবে হামলায় নিরপরাধ পরিবারের বাড়ি ঘর ভাংচুরের অভিাযোগ করছেন ভোক্তভোগী পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার।
গত কয়েক বছর ধরেই সদর উপজেলা বাদেবহর গ্রামের আব্দুল কাদির, কমল মেম্বারসহ বেশ কয়েকজনের সাথে মৃত আবুল মনছুরের ছেলে নিহত হারেস উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই এই জমি নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে ঈদের দিন রাত সাড়ে ১০ টায় বাড়ি থেকে খেলা দেখার উদ্যেশে বাজরে যাওয়ার পথে আগে থেকেই উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন হারেসকে খুন করে পুঠা বিলে ফেলে রাখে বলে দাবী করছেন স্বজনরা। এ ঘটনার পর থেকে সন্দেহ ভাজনরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের ভাড়ি ঘরে হামলা ভাংচুর চালায় বলে দাবী করেছের নিহতের স্বজনরা। এদিকে এ সময় হামলার স্বীকার হয় বাদেবহর গ্রামের প্রায় বিশটিরও বেশী ঘরবাড়ি। এ সময় নিরপরাধ আবেদ আলী, হারুনর রশিদসহ বেশ কয়েকটি পরিবারই হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভোক্তভোগীরা। হামলার সময় আবেদ আলীর ১০টি গবাদিপশু, গুলার ধান চাল, টাকা পয়সা লোটপাট করে নিয়ে যায় হামলারীরা। এ সময় বাধা দিলে আবেদ আলীর স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। এছাড়াও একই গ্রামের হারুনর রশিদসহ অরো বেশ কজনের বাড়ি ঘর ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ ভোক্তভোগীদের।
এদিকে এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। খুনের ঘটনায় মামলা নেয়া হয়েছে। সেইসাথে ভাংচুরের বিষয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন নেত্রকোনা অতিরিক্ত পুরিশ সুপার সদর সর্কেল মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।
এ ঘটায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তাই নিহত ও ভাংচুরের ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক দোসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছেন স্থানীয় ভোক্তভোগীসহ সাধারন মানুষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD