শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খালেদার জিয়ার শারীরিক অবস্থা ‘প্রচণ্ড খারাপ’, দেখা করতে দেয়া হয়নি স্বজনদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি বলে জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ কয়েকজন।

কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পরিবারের সদস্যদের তারা বলেছেন, ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না।

“তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমাদেরও দেখা করতে দেওয়া হয়নি।”

প্রায় আড়াই মাস কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকালেও তার সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হয়েছেন মির্জা ফখরুলসহ বিএনপির তিন নেতা। ওই সময় বিএনপিপ্রধানের সঙ্গে দেখা হওয়া ‘সম্ভব নয়’ জানিয়ে তাদের ফিরিয়ে দেয় কারা কর্তৃপক্ষ।

মির্জা ফখরুল বলেন, “কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।”

খালেদা জিয়ার অসুস্থতা এবং তার সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়ার বিষয়ে জানতে জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবিরের মোবাইলে কয়েকবার ফোন করে ও এসএমএস পাঠিয়ে তার সাড়া পাওয়া যায়নি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে।

সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরুল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। এর পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

তার আগে গত ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাতের কথা থাকলেও বিএনপিনেত্রীর অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়।

ওই খবরে বিএনপির উদ্বেগের মধ্যে সরকার পরে খালেদার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে। চার সদস্যের এই বোর্ডের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতা ‘গুরুতর নয়’।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD