আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর) প্রতিনিধি:শার্শার গোগা গাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ হাফিজুরের নিজ বাড়ির ঘরের খাটের নিচে থেকে রবিবার বিকাল সাড়ে ৫টায় শাহ পরান(১১) নামের কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ হাফিজুর রহমান প্রায় এভাবে ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসতে দেখা যেতো। এই ছেলেটিকে নিয়ে হাফেজ হাফিজুর কয়েকদিন আগে নিজ বাড়িতে বেড়াতে আসে। তার কয়েক দিন পর হাফিজুর রহমান আবার তার কর্মস্থলে ফিরে যায়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, আমাকে মহিলা মেম্বর ফোন দিয়ে বলে, হাফিজুরের বাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে এবং তার খাটের নিচে একটি মৃত ব্যক্তির হাত দেখা যাচ্ছে। তারপর আমি বিযয়টি পুলিশকে অবগত করি।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্হানীয় চেয়ারম্যান ফোন পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি।লাশ উদ্ধার করা হয়েছে এবং পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।যতদুর জানা গেছে কিশোরের নাম শাহ পরান।বাড়ী বেনাপোল কাগজপুকুর।