শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

‘ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ দিন’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: রাষ্ট্র ক্ষমতায় থেকে ২০২০ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। যেন উন্নয়নটা অব্যাহত রাখতে পারি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের উদ্যোগে ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠান থেকে দেশের ব্যবসায়ী সম্প্রদায় আওয়ামী লীগ সরকারকে ব্যবসাবান্ধব হিসেবে আখ্যায়িত করে নৌকা মার্কার পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে দেখতে চায় ব্যবসায়ী গোষ্ঠী। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা, প্রবৃদ্ধি দুই ডিজিটে নিয়ে যাওয়া, বেসরকারী বিনিয়োগ আকৃষ্টে সরকারী বিনিয়োগ বৃদ্ধি, দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর এবং টেকসই স্থায়িত্ব উন্নয়নে ৯০০ বিলিয়ন ডলারের অর্থ সংস্থান, রফতানি বাড়াতে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকা দরকার বলে মনে করছে এফবিসিসিআই। সরকারের ধারাবাহিকতা নষ্ট হলে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন বাধাগ্রস্ত হওয়ারও আশঙ্কাও করছে এই সংগঠনটি। এ কারণে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকেই ফের সরকার গঠনের সুযোগ দিতে নৌকা মার্কায় ভোট প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যবসা করি না। ব্যবসায়ীরা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে সেই পরিবেশ দেশে বিরাজ করছে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শেখ হাসিনা বলেন, যেসব উন্নয়ন কাজ হাতে নিয়েছি তা সম্পন্ন করতে আন্তত আরেকবার সুযোগ চাই। নৌকা মার্কায় ভোট চাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD