শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ক্ষমতায় আসতে পারলে দেশে দরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের কোনও মানুষ আর দরিদ্র থাকবে না।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান কীভাবে উন্নত হয় সেভাবে পরিকল্পনা করা হয়েছে। উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।

তাই আগামীতে দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের কোনও উন্নয়ন হয়নি। তারা জোর করে ক্ষমতায় এসে মানুষের ওপর নির্যাতন, শোষন ও অত্যাচার শুরু করে। তাই বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কামরাঙ্গীরচরে ব্যাপক উন্নয়ন করা হয়ে। অবহেলিত কামরাঙ্গীরচরকে অবকাঠামোগতভাবে উন্নত করা হয়েছে। আমরা এখানে সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পুরো ঢাকা শহর ঘিরে এলিভেটেড রিং রোড তৈরি করা হবে, ঢাকা শহরে পাতাল রেল নির্মাণ করা হবে, ঢাকা শহরের চারপাশের নদী খনন করে নাব্য ফিরিয়ে আনা হবে, যারা খাল দখল করছে তাদের দখল কাজ বন্ধ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD