শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

পতিত হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক লুটেরা কোম্পানি টেকসিটিকে যশোর আইটি পার্ক পরিচালনার দায়িত্ব থেকে অবিলম্বে বিদায় ও বিনিয়োগকারীদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোরের আইটি সেক্টরের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। বেলা ১২টায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উত্তর গেটে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে পার্কের গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর বলেন, শুরু থেকেই যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক (লুটেরা) ওয়াহেদ শরীফের প্রতিষ্ঠান টেকসিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

 

ওয়াহেদ শরীফ সজিব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় দিয়ে সরকারের সাথে অসম চুক্তির মাধ্যমে এখনও পার্কটি লুটেপুটে খাচ্ছে। জনগণের করের টাকায় ও বিশ্বব্যাংকের ঋণে তৈরি হওয়া এই সফটওয়্যার পার্কে আয়ের মাত্র ১৮ শতাংশ পায় সরকার। ৮২ শতাংশই লুটে নেয় জয়ের বন্ধু ওয়াহেদ শরীফের টেকসিটি। অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, পার্কটির ভাড়া যশোরের মধ্যে সর্বোচ্চ হারে নেওয়া হয়। বিদ্যুৎ বিল নেওয়া হয় সর্বোচ্চ বাণিজ্যিক রেটে। বারবার এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কর্ণপাত করা হয়নি। এভাবে ইনভেস্টররা আজ সর্বশান্ত হওয়ার পথে। অবিলম্বে ইনভেস্টরদের ক্ষতিপূরণের ব্যবস্থা ও পতিত স্বৈরাচারের দোসরদের আইটি পার্কের ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেওয়া না হলে যশোরবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD