শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কোটচাঁদপুরে ২৫৩ বোতল ফেন্সিডিল সহ ৪জন  গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২’শত ৫৩ বোতল ফেন্সিডিল সহ তিন নারী সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাগমারী বারোমাসা ব্রীজ মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমারী বারোমাসা ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরচালনা কালে ৩ নারীসহ চার জনকে দেখে আমাদের সন্দেহ লাগে। এসময় ৩ নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২’শত ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন ১। শাকিল হোসেন (১৮), পিতা- মইদুল ইসলাম, ২। মোছাঃ হাজেরা বেগম (৪০), স্বামী- মোঃ ওমেদুল ইসলাম, ৩। মোছাঃ জোসনা বেগম (৩৫), স্বামী- মোঃ আশরাফুল ইসলাম, ৪। মোছাঃ খাদিজা বেগম (৪০), স্বামী- মোঃ আলেখ হোসেন। তারা সবাই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়ীয়া গ্রামের অধিবাসী।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ব্রজবল্লভ সাধু সংগীয় ফোর্স নিয়ে টহল দিচ্ছিলেন। এমতাবস্থায় অপরদিক থেকে আসা ৪জন ২৫৩ (দুইশত তিপান্ন)  বোতল ফেন্সিডিল বহনকারী কোটচাঁদপুর উপজেলার কাগমারী মোড় এলাকায় আসলে সংগীয় ফোর্সের সহায়তায় ‍উক্ত ৪ জনকে আটক আটক করতে সক্ষম হন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD