শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

কোটচাঁদপুরে ১৪৫ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারি আটক

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

টাকার লোভে ফেন্সিডিল পৌঁছে দিতে এসে পুলিশের হাতে ধরা খেয়ে মাদক মামলায় ফেঁসে গেলেন হোসনে আরা (৩৫), তাসলিমা বেগম (৫০) নামে দুই নারী মাদক কারবারি। তবে পুলিশ বলছে মাদক যার কাছে পাওয়া যাবে সেই হবে আসামি। শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর – সাফদারপুর সড়কের কুশকুড়ির মাঠ নামক সড়ক থেকে তাদেরকে আটক করেন পুলিশ।

কোটচাঁদপুরের সাফদারপুর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ বলেন,গোপন সংবাদে জানতে পারি ফেন্সিডিলের ওই চালানের কথা। এ সময় পুলিশ ফাঁড়ি সহউপরিদর্শক (এস আই) জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সদস্য নিয়ে কোটচাঁদপুর – সাফদারপুর সড়কের কুশকুড়ি মাঠ নামক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল ছোট বড় যান বাহনে। এরমধ্যে একটা ইজিবাইক তল্লাশির সময় দুই ব্যাগে পাওয়া যায় ১৪৫ বোতল ফেন্সিডিল। ওই ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় দুই নারীকে।

যার মধ্যে ছিলেন,উপজেলার ছায় খাদা গ্রামের হারুন শেখের স্ত্রী হোসনে আরা বেগম ও রবিউল সরদারের স্ত্রী তাসলিমা বেগম। আটকৃত হোসনে আরা বলেন,আমি কোটচাঁদপুরে ক্লীনিকে আসছিলাম। সাথে ছিল রুমি খাতুনের ছোট ছেলে ও তাসলিমা খাতুন। রুমি আমাকে বলে ব্যাগ আর আমার ছেলেকে নিয়ে কোটচাঁদপুরে গেলে টাকা দিয়ে দিবে। তবে ব্যাগে কি ছিল জারতাম না। পুলিশ ধরার পর জানতে পারলাম ব্যাগে ফেন্সিডিল। এ বিষয় মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল- মামুন বলেন,মাদকের ক্ষেত্রে যার কাছে পাওয়া যাবে মাদক সেই আসামি। তবে মাদক সহ আটক হাওয়ার পরে অনেক রকম বিভ্রান্তি মূলক কথা বার্তা বলে তারা। তবে আটকৃতরা যার নাম বলছেন সেও এ মামলার পলাতক আসামি হবে। আসামি ধরতে অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD