শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কোটচাঁদপুরে সন্ত্রাসী কালু’র বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বলাবাড়ীয়া গ্রামের মজনুর রহমান

মোঃ নজরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের সন্ত্রাসী মতিয়ার রহমান কালু ও তার সাঙ্গুপাঙ্গুদের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে তাদের গ্রেফতার এবং বিচারের দাবীতে উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। হাসপাতাল সড়কের প্রেসক্লাব কোটচাঁদপুর অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বেলা ১১টার সময় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে পাঠ করে শোনান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বলাবাড়ীয়া গ্রামের মজনুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুরমত আলী, সহ-সাধারণ সম্পাদক শাহাবুর খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহ্ আলম শেখ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। লিখিত বক্তব্যে দাবী করা হয় বলাবাড়িয়া গ্রামের গোলাম কাহারের ছেলে মতিয়ার রহমান কালু এলাকায় সে স্ব-ঘোষিত যুবলীগ নেতা। দীর্ঘদিন ধরে সে এলাকার মানুষকে জিম্মি করে চাঁদাবাজী এবং পুলিশের ভয় দেখিয়ে জামায়াত শিবিরসহ গ্রামের অসহায় মানুষের কাছ থেকে মাশুহারা নিয়ে আসছে। সেই সাথে কালু ও তার বাহিনী দ্বারা এলাকায় নারী নির্যাতন, চুরি ছিনতাই, মাদক ব্যবসা এমনকি রোড ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এছাড়াও মতিয়ার রহমান কালু বাগডাঙ্গা গ্রামের হিন্দু সম্প্রদায় বলাই-এর কাছ থেকে জোরপূর্বক জমি রেজিষ্ট্রী করে নিয়েছে, তার অত্যাচারে ভিটে মাটি ফেলে দীর্ঘ চার বছর বলাবাড়িয়া গ্রামের নূরুল ইসলাম তার পরিবার নিয়ে গ্রাম ছাড়া হয়েছে। বলাবাড়িয়া গ্রামের শ্রী অমরেশ চৌকিদার তার পরিবারের ইজ্জিত বাঁচাতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে গত ঈদের দিন বলাবাড়িয়া গ্রামের আলাউদ্দীনের পঞ্চম শ্রেণীতে পড়া (১২) বছর বয়সী কন্যাকে কালু’র পোষ্য কয়েক জন বখাটেরা খারাপ ইঙ্গিত করে। আলাউদ্দীন বিষয়টি নিয়ে ওই সকল বখাটেদের অবিভাবকের কাছে অভিযোগ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মতিয়ার রহমান কালু ভুক্তভোগী মেয়েটির পিতা আলাউদ্দীনকে বেধড়ক মারপিঠ করে গুরুতর অবস্থায় ফেলে রাখে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজনুর রহমান বলেন, কালু তার সন্ত্রাসী বাহিনী এতটায় ভয়ঙ্কর যে কারণে ভয়ে এতদিন এলাকার কেউ কিছু বলতে সাহস পাইনি। বর্তমানে এলাকার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে যে কারণে তারা আজ একত্রিত হয়ে ফুঁসে উঠেছে। বিপদ আচ করতে পেরে কালু ও তার বাহিনীর সদস্যরা গাঁ ঢাকা দিয়ে রয়েছে। যে কোন সময় রাতে’র আঁধারে ওরা এলাকার মানুষের ক্ষতি করতে পারে। যে কারণে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি’র কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মতিয়ার রহমান কালু’কে নিয়ে এলাকায় বিস্তর অভিযোগ। বুঝিনা পুলিশ প্রশাসন কি করে? তবে এলাকায় শান্তি বিনাশকারী এধরণের ব্যাক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম খোকন বলেন, কালু যুবলীগের সদস্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শুনতে পায়। তবে সংগঠনের আহ্বয়াক দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে সংগঠন কি ব্যবস্থা নিবে এ মুহুর্তে কিছু বলতে পারছি না।

কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আলাউদ্দীন তার মেয়েকে নিয়ে যে অভিযোগ দাখিল করেছিলো সেটা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD