শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

কোটচাঁদপুরে দুই ফার্মেসীকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ জুলাই, ২০১৯
ভ্যানচালকের অভিযোগে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের

নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে টাকা বেশি রাখার দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ জুলাই) এ জরিমানা করা হয়। সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ে ভ্যানচালক নজরুল ইসলাম রবিবার(৩০জুন)২০১৯খ্রিঃ অভিযোগ করেন যে তার নিকট থেকে কোটচাঁদপুর উপজেলার হাসান মেডিকেল হল ও সরদার ফার্মেসি Ceftron ঔষধের মূল্য ১৩০ টাকার স্থলে ১৭০ টাকা নিয়েছে।ভ্যানচালক নজরুল ইসলাম এর প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।

আজ সোমবার(০১জুলাই)২০১৯ খ্রিঃ বাজার তদারকি টিমসহ পুনরায় ঔষধ ক্রয় করতে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় করার অপরাধে হাসান মেডিকেল হলকে ২০০০০/- এবং সরদার ফার্মেসিকে ১০০০০/- জরিমানা আরোপ করা হয়।

ভ্যানচালকের অভিযোগে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৭৬(৪)মোতাবেক অভিযোগকারী নজরুল ইসলাম এর হাতে জরিমানার ২৫% হিসেবে ৭৫০০/- তুলে দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
সুচন্দন মন্ডল জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধ বন্ধে কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।অভিযান চলাকালে আলামপুর ফার্মেসিকে নতুন প্যাকেটের ভিতর মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রয় করার অপরাধে ১২০০০/- জরিমানা আরোপ করা হয়।

এসময় সার্বিক সহযোগিতা প্রদান করেন ঝিনাইদহ জেলা প্রশাসন,কোটচাঁদপুর উপজেলা প্রশাসন এবং ঝিনাইদহ জেলা ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD