শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

কোটচাঁদপুরে জাল নিবন্ধন সনদে চাকুরি করেছেন এক শিক্ষক!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ: মৃত শিক্ষকের নিবন্ধন ব্যবহার করে কোটচাঁদপুর উপজেলার বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘ ৪ বছর চাকরি করার অভিযোগ উঠেছে। চাকরিরত ঐ শিক্ষকের নাম মাহাফুজা খানম রিক্তা। তিনি এক সময় কোটচাঁদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার ছিলেন। সাবেক এ জনপ্রতিনিধি চাকরিতে জালিয়াতির আশ্রয় নেওয়ায় বিষ্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। বিষয়টি বিভাগীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি হলে গত ২০ জুন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর জন্য বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্দেশ দেন। যার পত্র নং ৩৭.০২.৪৭০০.০০০.০৭.০১৮ নং ৯৩৮/৩। মাহাফুজা খানম চাকরি দেওয়ার সময় নিবন্ধন পরীক্ষারর রোল নং ৩২০১০৫২১ রেজিঃ নং-৯০০৬৬৬২/২০০৯ ব্যবহার করেছেন।উক্ত রোল রেজিঃ নং ও সার্টিফিকেট ব্যবহার বলেও অভিযোগ রয়েছে।
অপরদিকে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠানো চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেননি। বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক নুর ইসলামের সাথে কথা হলে তিনি জানান, যে সে সময় বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁর ব্যবহৃত নিবন্ধন নিয়ে বিতর্ক ওঠার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেতনের জন্য কোন কাগজপত্র পাঠানো হয় নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া জানান, বিষয়টি এ অবস্থায় পড়ে আছে। কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে নিবন্ধন ভুয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD