শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কেডিএ এর নোটিশের পরেও সরছে না বাণিজ্যিক প্রতিষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
খুলনায় আবাসিক এলাকা কবে আবাসিক হবে

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ ২০১৭ সালে নগরীর আবাসিক এলাকার ৪৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যেতে নোটিশ দিয়েছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। যা পরে বেড়ে দাঁড়ায় ৫১টিতে। নগরীর আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান আজও সরেনি। বাণিজ্যিক প্রতিষ্ঠান না সরায় আবাসিক এলাকা কবে আবাসিক হবে, এমন প্রশ্ন এখন জনমনে।

মহানগরীতে কেডিএ’র আওতাধীন সোনাডাঙ্গার প্রথম ও দ্বিতীয় ফেস এবং লো-কস্ট হাউজিং এলাকা, নিরালা এবং মুজগুন্নী আবাসিক এলাকা রয়েছে। এ সব আবাসিক এলাকায় রয়েছে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কিন্ডার গার্টেন, ছোট আকারের পোশাক শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক কার্যালয়, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার অফিস, বিউটি পার্লার, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ সমস্ত প্রতিষ্ঠানের অধিকাংশই গড়ে উঠেছে ভাড়া বাড়িতে। এসব প্রতিষ্ঠানের ৯০ শতাংশেরই নেই পার্কিং ব্যবস্থা। কেডিএ নিরালা আবাসিক এলাকায় ১৭টি, সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে ১৯টি, ২য় ফেজে ৯টি এবং মুজগুন্নি আবাসিক এলাকায় ১৩টি প্রতিষ্ঠান চিহ্নিত করে নোটিশ দিয়েছিল ২০১৭ সালে। নোটিশের পরের বছরে কেডিএ’র নোটিশের পরিপ্রেক্ষিতে নিরালা থেকে ৩টি, সোনাডাঙ্গা থেকে ৩টি এবং মুজগুন্নী আবাসিক এলাকা থেকে ২টি প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩২টি প্রতিষ্ঠান সরে যায়। অন্যদিকে গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম জানান, মাঝে মধ্যে কেডিএ কিছু লোক দেখানো গতানুগতিক এবং দায়সারা কাজ করে। নোটিশ দিতে হবে এবং তার ফলোআপ করতে হবে। তাহলেই হবে বস্তুনিষ্ঠ নোটিশ। কেডিএ’র নোটিশ পাওয়ার পরও যারা আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরায়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নিরালা প্রধান সড়কের বাসিন্দা মোসাঃ রাফেজা খানম জানান, এখন আর আবাসিক এলাকা নেই। ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভরে গেছে। কেডিএ কেন এতো ছাড় দিচ্ছে বুঝি না। আইনে যা আছে, তা সকলকে মানতে হবে। দেশপ্রেমিক হলে সে আইন মানতে বাধ্য। সকল আইনই মানুষের কল্যাণে করা হয়েছে। স্বার্থে ঘা পড়লে তখন আবার অনেকে আইনবিরোধী কাজ করতে দ্বিধা করে না।

খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব এসএম দেলোয়ার হোসেন জানান, আবাসিক এলাকা আবাসিকের জন্য। আর বাণিজ্যিক এলাকা বাণিজ্য করার জন্য। সরকারি নির্দেশনা মেনে কেডিএ’র উচিত হবে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে ফেল। নোটিশ দিয়ে কাজ না হলে উচ্ছেদ অভিযান চালাতে হবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান এনডিসি, পিএসসি, পিইঞ্জ জানান, কেডিএ’র আওতাধীন আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানে নোটিশ দেওয়া হয়েছে। প্রতিমাসে মাসে ফলোআপ করা হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান সরে গেছে। বাকীগুলো না সরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD