শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুয়াকাটায় জোয়ারের তাণ্ডবে বের হওয়া সাবমেরিন লাইন ঢেকে দেওয়া হচ্ছে

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
বঙ্গোপসাগরে জোয়ারের তাণ্ডবে সাবমেরিন কেব্‌ল লাইন মাটির নিচ থেকে বের হয়ে গেছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকা, পটুয়াখালী।

সরেজমিনে দেখা যায়, সৈকতে যেতে যে সড়কটি রয়েছে, তার ঠিক সামনে থেকেই লাইনটির অন্তত ১০ ফুট বের হয়ে গেছে। জরুরি ভিত্তিতে এই অংশটুকু মাটি দিয়ে ঢেকে দেওয়া না হলে লাইনটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

শুক্রবার বেলা আড়াইটা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আর্টিকুলেটেট পাইপ (এপি) ঢেকে দেওয়ার কাজ শুরু করা হয়। রাতে জোয়ার আসার আগেই পুরোপুরি পাইপ ঢেকে দেওয়ার জন্য ৮-১০ জন শ্রমিক জোরেশোরে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুই দফায় সাগরের প্রবল জোয়ারের চাপে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অন্তত ২৫ ফুট সাবমেরিন কেবল লাইনের পাইপ বের হয়ে যায়। যে পাইপটি বের হয়েছে, তা প্রায় চার ইঞ্চি পুরু। সাগরের তলদেশ দিয়ে ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ যে অপটিক্যাল ফাইবার লাইনটি এসেছে, তা কুয়াকাটায় এসে আমখোলাপাড়ায় অবস্থিত সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে।

কুয়াকাটা দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. তরিকুল ইসলাম জার্মানবাংলা২৪কে বলেন, বের হওয়া আর্টিকুলেটেট পাইপের নিচে জিও ব্যাগে বালু ভরে তার ওপরে সাড়ে তিন মিটারের মতো বালু মিশ্রিত সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হচ্ছে। এমনভাবে পাইপটি ঢেকে দেওয়া হচ্ছে, জোয়ারের চাপে আর পাইপটি বের হওয়ার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, এই সমস্যার কারণে ইন্টারনেট সেবার ব্যাঘাত ঘটছে না। কিংবা ইন্টারনেটের গতি কমে যায়নি বা যাওয়ার কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য , বৃহস্পতিবার সকাল ও বিকেলে দুই দফায় জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় লাইনটি বের হয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD