শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামির যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০১৯
কুষ্টিয়ায় শিউলী হত্যা মামলায় সোহেল রানা’র যাবজ্জীবন কারাদন্ড

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় শিউলী খাতুন হত্যা মামলায় অভিযুক্ত আসামী সোহেল রানাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত ।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামীর উপস্থিতিতে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেন । দন্ডপ্রাপ্ত আসামী সোহেল রানা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে ।

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার তৈয়ব আলীর মেয়ে শিউলী খাতুন কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় গণপূর্ত অধিদফতরের কোয়ার্টারে তাওহীদা বানু নামে এক মহিলার বাসায় ভাড়া থাকাকালীন সময়ে ভাড়া বাসার পাশেই কুষ্টিয়া সরকারী কলেজের খেলার মাঠ থেকে ২০১৭ সালের ১৯ জুলাই সকাল বেলা তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ । এই ঘটনায় নিহত শিউলী খাতুনের ভাই শিমুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং-২৩, তারিখ- ১৯/০৭/২০১৭ইং। মামলার তদন্তে পুলিশ শিউলী খাতুন হত্যাকান্ডে আসামী সোহেল রানার জড়িত থাকার প্রমান পেলে ২০১৮ সালের ১৫ জানুয়ারি সোহেল রানাকে একমাত্র আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে । দীর্ঘ শুনানিন্তে বিজ্ঞ আদালত আজ এই রায় প্রদান করেন ।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. আসাদুজ্জামান খান ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD