শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

কুষ্টিয়ায় নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:নিখোঁজের ৩দিন পর কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার কাঞ্চনপুরের জিকে ক্যানেল থেকে আজ মঙ্গলবার সকালে বস্তাবন্দী অবস্থায় সুন্দরী গৃহবধু বিলকিস (৩৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম স্থানীয় সাংবাদিকদের জানান বস্তাবন্দী ভেসে আসা একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

উদ্ধারকৃত বস্তাবন্ধি লাশটির পরিচয় নিশ্চিত করে ছোট ভাই রতন আহমেদ বলেন এটা আমার একমাত্র বড় বোন বিলকিস আক্তার ৷ গত শনিবার থেকে আমার বোন বিলকিস আক্তারকে পাওয়া যাচ্ছিল না । এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে ৷

বিলকিস আক্তার কুষ্টিয়া উত্তর আমলাপাড়া পূর্ণবাবুর ঘাট এলাকার রবিউল ওরফে রফিকুল ইসলামের স্ত্রী এবং কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের ওয়াপদার পার্শ্ববর্তী হযরত পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে বলে জানা গেছে ৷

বিলকিস আক্তারের ভাই রতন আহমেদ বলেন- আমার আপু কুষ্টিয়া গোরস্থান মোড়ের ল্যাব এইড হাসপাতালে চাকুরী করতো ৷ সেই একই হাসপাতালে কবুরহাটের জসিম ও উজ্জল চাকুরী করে ৷ তারা বিভিন্ন সময় আমার আপুকে উত্যাক্ত করতো ৷ তাই আমার আপুর হত্যাকান্ডের সাথে তারা দু’জন জড়িত থাকতে পারে ৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD