শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে দুই গরু চোর আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০১৯
আটকৃত ২ গরুচোর

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে গরু চোর জনতার হাতে আটক হয়েছে ৷

জানা যায়, আটককৃত চোর ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভাটপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩০) ও একই এলাকার সামসুদ্দিনের ছেলে হারুন (৪০) ৷ হারুন বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামে বসবাস করে ৷চোর দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা ৷

গোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আফিল উদ্দিন জানান, গত সপ্তাহে আমাদের গ্রামের তুহিন নামক একজনের আলম সাধু গাড়ী চুরি হওয়ায় গ্রামবাসীরা রাতের বেলায় সতর্ক অবস্থায় থাকি ৷ হঠাৎ গতরাত আনুমানিক ১টার দিকে কুকুরের ডাকে আমরা জেগে উঠে আমার বাড়ীর গোয়ালঘরে টর্চলাইটের আলো জ্বালালে দুইজনকে দেখতে পেয়ে চিৎকার দিলে চোরদ্বয় পালানোর চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়ার মুখে তারা আটক হয় ৷

এ ব্যাপারে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমরা শুনেছি ৷
এ ব্যাপারে পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন জানান, গোপালপুর গ্রামের জনতার হাত থেকে দুই গরু চোরকে উদ্ধার করে ইবি থানায় প্রেরণ করা হয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD