রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর। মঙ্গলবার (১৫, জানুয়ারী) এ দুই উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।
সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভৈরবের ন্যাশনাল ইউনানি মেডিক্যাল হলকে ১০ হাজার ছয়সূতি বাজার কুলিয়ারচর এর নাসিম ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পন্য বিক্রির অপরাধে সাব্বির স্টোরকে এক হাজার ইদ্রিস স্টোরকে এক হাজার মোতাসিম ভ্যারাইটিজ স্টোরকে পাঁচ হাজার এবং ভাই ভাই জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকাসহ মোট ২৪ চব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে ।